1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ২১ শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

তিতাসে ২১ শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৪৭ বার

২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগে তিতাস উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ শে আগস্ট) সকাল সারে ১০ টায় উপজেলার গাজীপুর সরকারি খান মডেল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ বক্তার বক্তব্যকালে বলেন, তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের মদদে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।আমরা সে গ্রেনেড হামলার মুল হোতা ও পরিকল্পনাকারী তারেক রহমানকে গ্রেফতার করে দেশে এনে দ্রুত মামলার রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net