1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি ; ঘটনাস্থল পরিদর্শণ করলেন জেলা পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

নোয়াখালীতে দুর্ধর্ষ ডাকাতি ; ঘটনাস্থল পরিদর্শণ করলেন জেলা পুলিশ সুপার

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি গ্রামের খোরশেদ ডাক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে গৃহকর্তার হাত পা বেঁধে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও দামি মুঠো ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভূক্তভোগী পরিবার জানায়, রাতের খাবার খেয়ে ডাক্তার খোরশেদের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে তাদের ঘরের সামনের গেইট ও ঘরের দরজা ভেঙে একটি ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডাকাতদল খোরশেদ আলমের হাত পা বেঁধে ঘরে থাকা নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণ ও একটি মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, খবর শুনে আমার থানা থেকে একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আমি ব্যক্তিগতভাবে ওই ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদেরকে অভিযোগের বিষয়ে অসুস্থ করি আর তারা অভিযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net