1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রখ্যাত নিউরোসার্জন এল এ কাদেরীর মৃত্যু : সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি'র শোক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক

প্রখ্যাত নিউরোসার্জন এল এ কাদেরীর মৃত্যু : সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র শোক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার

বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জন অধ্যাপক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, হাটহাজারীর কৃতি সন্তান প্রফেসর ডা. এল এ কাদেরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাটহাজারী সংসদীয় আসন হতে বারংবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপালনকারী প্রাক্তণ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শোক বার্তায় সাংসদ মহোদয় বলেন- চিকিৎসা বিজ্ঞানে প্রফেসর ডা. এল এ কাদেরীর অনন্য অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তাঁর মৃত্যু দেশের চিকিৎসা বিজ্ঞানে অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি হাটহাজারীর এক সম্ভান্ত পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধকালীন এদেশ স্বাধীনে তাঁর অবদান চিরভাস্বর।

মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সাবেক মন্ত্রী।

উল্লেখ্য, খ্যাতিমান এই চিকিৎসক রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। আজ সোমবার বাদে আসর হাটহাজারী পৌরসভাধীন ফটিকা রহমানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর পূর্বে মরহুমের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, দেওয়ানবাজার বাসা প্রাঙ্গণ এবং জমিয়াতুল ফালাহ্ ময়দানে ৩য় দফা জানাযা অনুষ্ঠিত হয়েছে, তাতে তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্খী রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net