1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এমপি সাইফুজ্জামান শিখর ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় উপজেলাপ্রশাসনের দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

মাগুরায় এমপি সাইফুজ্জামান শিখর ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় উপজেলাপ্রশাসনের দোয়া মাহফিল

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪০০ বার

মাগুরার শ্রীপুর উপজেলা জামে মসজিদে ৬ আগষ্ট শুক্রবার বাদ জুময়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব আলহাজ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও তাঁর সহধমিনী সীমা জামানের করোনা পজিটিভ রোগ থেকে আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ দোয়ার মাহফিলের আয়োজন করে।

এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি আরিফুজ্জামান সজ্জাদ। দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত সদর উপজেলা মৎস্য অফিসার শরীফ হাসান সোহাগ, উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারিগণ।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম য লিয়াকত হোসেন।
দোয়া মাহফিলে বক্তারা বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ের শুরু থেকে বর্তমান পর্যন্ত এমপি সাইফুজামান শিখরের প্রশংসিত ও মানবিক ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে এ আসনের সর্বস্তরের জনগণের জন্য রাতদিন তার নিরলস পরিশ্রমের কথা তুলে ধরেন।

দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিনের মাতা, পুত্র-কন্যা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলীসহ উপজেলার সকল করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনা করে বিশেষ ভাবে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net