1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিল্পাঞ্চল আশুলিয়ায় সড়কের ''বেহাল 'দশা'' দেখার কেউ নেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা 

শিল্পাঞ্চল আশুলিয়ায় সড়কের ”বেহাল ‘দশা” দেখার কেউ নেই

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৩৮ বার

সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় লাখো জনসংখ্যা বিশিষ্ট শিল্পাঞ্চল এলাকা, বিশমাইল থেকে জিরাবো পর্যন্ত সংযোগ সড়কের দীর্ঘদিন যাবৎ বেহাল দশার সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত এলাকাবাসীসহ পথচারী পন্য পরিবহনের মালামাল ও গণপরিবহনের মানুষজন ক্ষতির সম্মুখীন হচ্ছে শারীরিক মানসিক ও আর্থিকভাবে।

বুধবার (১৮ই আগস্ট) সরেজমিনে গিয়ে দেখাযায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে রাস্তায় সৃষ্ট বড় বড় গর্ত গুলোতে এভাবেই বিভিন্ন ছোট খাটো এবং বড় পরিবহন ভ্যান অটোরিকশা ও ট্রাক উল্টে যাচ্ছে, ঘটছে ভয়াবহ দুর্ঘটনা ও মানুষের মূল্যবান সম্পদ বিনষ্ট সহ শারিরীকভাবেও হচ্ছেন ক্ষতিগ্রস্হ । এলাকাবাসী ও পথচারী সুত্রে জানা যায় ও-ই রাস্তাটিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার অটোরিকশা ও নানান রকমের ছোট-বড় ভারী যানবাহন বিভিন্ন কলকারখানার জরুরী রপ্তানি কাজে নিয়োজিত বড় বড় লরি অহরহ চলাচল করে, এতে করে ভাঙ্গা রাস্তায় দীর্ঘ জ্যাম ও ভোগান্তিতে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
ক্ষতিগ্রস্ত এক ডিম ব্যাবসায়ী এ প্রতিবেদককে বলেন, আমার একমাত্র ব্যাবসার মুলধন ২হাজার ডিমের ভ্যান উল্টে গিয়ে সব ডিম ভেঙে পানিতে মিশে যাওয়ায় আজ পরিবার পরিজনকে নিয়ে ভিষন কস্টে আছি। আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর কষ্ট দেখার মতো কি কেউ নেই ?

সাধারণ মানুষের গণদাবি হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি সংস্কার ও মেরামতের জন্য ।

এলাকাবাসী পথচারীসহ সকলেই সুদৃষ্টি আকর্ষণ করে দাবী জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তর এর এবং সাভার-আশুলিয়ার মাননীয় সাংসদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ ব্যাবস্হাপনা প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির কাছে। সেইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সাভার-আশুলিয়ার সকল সাংবাদিকদের কাছেও আকুল আবেদন জানিয়েছেন তারা। তারা বলেন, আপনারা প্রতিটি এলাকায় জনদুর্ভোগের কথা দয়া করা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলুন হয়তো অতি দ্রুতই তার সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ চেষ্টা করবে বলে তারা আশাবাদী ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net