1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর স্মৃতিচারণ

চন্দনাইশ(চন্দনাইশ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ১৫ আগস্টের
স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, ১৫ আগস্ট এ জাতির জন্য একটি কলঙ্কিত অধ্যায়।
জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যাকান্ডে
জড়িত অপরাধীদের বিচারকার্য সম্পাদন করার কারণে কিছুটা কলঙ্ক মোচন হয়েছে।
এখনো যারা আইনের আওতায় আসেনি তাদেরকে প্রয়োজনে বিদেশ থেকে দেশে এনে
আইনী প্রক্রিয়ায় বিচারিক কার্যক্রম সম্পাদন করতে পারলে জাতি ও দেশ কলঙ্কমুক্ত হবে।
সেদিন তারা বঙ্গবন্ধুকে নয়, তার পরিবারের সকল সদস্যদের হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতায়
যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তারা অস্থায়ীভাবে একটি সরকারও গঠন করেছিল। বঙ্গবন্ধু
হত্যার বিচার করতে না পারার লক্ষে ইনডিমিনিটি অধ্যাদেশ আইন পাশ করেছিলেন।

কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যারা দেশ ও জাতির শত্রু তারা দেশ শাসনের
দায়িত্বে থাকতে পারে না, সেটাই প্রমানিত হয়েছে। এ সকল শত্রুরা শুধু ১৫ আগস্টে
জাতির জনককে স্ব-পরিবারে নিমুল করতে চেয়েছিল। তাদের দোসরেরা ২১ আগস্ট
বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আল্লাহর অশেষ
মেহেরবানীতে। তার দুই কন্যা দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যায়।

তারাই উত্তরসুরি হিসেবে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ
হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি তার
দুরদশর্ীতার কারণে সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। ১৫ আগস্ট আমি ঢাকার
একটি হোটেলে অবস্থান করছিলাম। সকালে বঙ্গবন্ধু হত্যার ঘটনা শুনে হতবম্ভ হয়ে
পড়ি। তখন পুরো দেশে থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিবেশ অনুকূলে ছিল না
আতংকগ্রস্ত ছিল সাধারণ মানুষ। দেশে টহলরত ছিল সেনাবাহিনী সাধারণ মানুষ
কোনরকম কথা বলতে সাহস পাচ্ছিল না। যারা বঙ্গবন্ধুকে ভালবাসতেন তারা আমার মত
ঘরে বসে অশ্রুজল ফেলেছে। আর যার যার ধমর্ীয় রীতি-নীতি অনুযায়ী বঙ্গবন্ধুর
পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বঙ্গবন্ধুর
হত্যাকারী সকল আসামীদের বিচারকার্য সম্পাদনের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হবে, এটাই
জাতির প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net