1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্টে নিহত শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

চুনারুঘাটে আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্টে নিহত শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৮১ বার

২০০৪ সালের ২১ শে আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও গ্রেনড হামলায় নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলার উদ্যোগে ২১শে আগস্ট শনিবার রাতে পৌর হলরুমে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেন জিতু।

বক্তব্য রাখেন সাবেক চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মহালদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. সামাদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, আহমদাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন মাষ্টার, দেওরগাছ ইউনিয়নের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দেব, শানখলা ইউনিয়নের সভাপতি শফিক মিয়া তরুফদার, উবাহাটা ইউনিয়নের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক প্রফেসর আ. রউফ, মিরাশি ইউনিয়নের সভাপতি ইদ্রিছ আলী, সাধারণ সম্পাদক আ. সামাদ মাষ্টার, তাতীলীগের সভাপতি খন্দকার কবির, কৃষকলীগ সাধারণ সম্পাদক শেখ জামাল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আ কাদির সুমন, ছাত্রলীগ যুগ্ন আহবায়ক ইফতেখার রিপন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি/সম্পাদক প্রমুখ।

আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান হেলালী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net