1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবস উপলক্ষে চুনারুঘাটে আজমান যুবলীগ নেতা রঙ্গুর উদ্যোগে আলোচনা সভা, কাঙ্গালি ভোজা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

জাতীয় শোক দিবস উপলক্ষে চুনারুঘাটে আজমান যুবলীগ নেতা রঙ্গুর উদ্যোগে আলোচনা সভা, কাঙ্গালি ভোজা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, কাঙ্গালি ভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আজমান প্রাদেশিক যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রঙ্গু।

রবিবার (১৫ই আগষ্ট) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার সংলগ্ন নব-নির্মিত হাজী মফিজ উদ্দিন কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও নিজস্ব অর্থায়নে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

আজমান প্রাদেশিক নেতা হারুনুর রশীদ রঙ্গু’র পরিচালনায় ও আজমান যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর আবু নাসের, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতা আব্দুর রাজ্জাক কাজল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই তালুকদার তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান সাপু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আঃ হক রিমু, আহম্মদাবাদ ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল তালুকদার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা।

মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে কাঙ্গালিভোজ অনুষ্ঠিত হয়। কাঙ্গালিভোজ দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ আশপাশের স্থানীয় শত-শত লোকজন অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net