1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার দ্বারিয়াপুরে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

মাগুরার দ্বারিয়াপুরে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৭ বার

মাগুরা শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে ১৫ আগষ্ট রবিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে (দ্বারিয়াপুর হাসপাতাল মসজিদে ) আলোচনা সভা ও দোয়া মাহফিল ও শোক রালি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস বাঁশির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাব, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুম কামাল, ছাত্র লীগের সভাপতি নাজমুল হাসানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা শাহ আবু তালহা মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ। পরে একটি শোক রালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net