1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ত্রাসী ও কিশোর গ্যাংদের গড ফাদার জহির হাজি : উথানদের কাছে জিম্মি কাউন্দিয়াবাসী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

সন্ত্রাসী ও কিশোর গ্যাংদের গড ফাদার জহির হাজি : উথানদের কাছে জিম্মি কাউন্দিয়াবাসী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার

সন্ত্রাসী ও কিশোর গ্যাংদের গড ফাদার জহির হাজি ও উথানদের কাছে জিম্মি কাউন্দিয়া বাসীকে রক্ষাকরণ সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন ঢাকা ১৪ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু বরাবর অভিযোগ করেছেন ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কুমারবাড়ি গ্রামের মোঃ নুরে আলম।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, দারুস সালাম থানা তথা বৃহত্তর মিরপুরের সন্ত্রাসের গডফাদার ডাকাতদল খ্যাত গাংচিল বাহিনীর প্রধান হোতা জহির হাজী ওরফে বোতল হাজী। জহির নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ম-নীতি লঙ্ঘন পূর্বক বিআইডব্লিউটিএ’র কতিপয় অসাধু কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য এবং অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালানোর জন্য অখ্যাত অন্ধকার জগতের মডেলদের টাকার বিনিময় এনে বর্তমানে ইঞ্জিনচালিত বড় জল জানে এবং বর্ষাকালবিহীন অন্যান্য সময়ে তার ব্যক্তিগত কার্যালয়ে মদ, নাচ গানের আয়োজন করে থাকে যা সমাজের নৈতিকতাকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করে চলেছে। স্থানীয় থানা ও আমিনবাজার নৌ থানা পুলিশের কতিপয় সদস্যদের অবৈধ সুবিধা প্রদান করে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তুরাগ নদী থেকে অবৈধ বালু উত্তোলন নদীর পাড় থেকে নদী খননের নামে কোটি কোটি টাকার সরকারি মাটি বিক্রি করে যার ফলে নদীর পাড় হুমকির সম্মুখীন হচ্ছে।

অভিযোগকারী নুরে আলম বলেন, সন্ত্রাসী জহির ও তার গাংচিল বাহিনীর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি মেহেদী হাসান উথানরা মাসে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে। এহেন সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে জিম্মিদশা থেকে এলাকাবাসী পরিত্রান চাই। এলাকার সচেতন মহল বিশেষ করে সাংবাদিক সমাজে তার কুকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের চলার পথে গতিরোধ করে ভয়-ভীতি ও হুমকি সহ একাধিক প্রকৃতি সাংবাদিকদের সাংবাদিক উল্লেখ করে দারুসসালাম থানা ও আমিনবাজার নৌ থানায় সাধারণ ডায়েরি করে। ছোট দিয়াবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবৎ গাংচিল বাহিনীর মেহেদি হাসান ওরফে উথান ও স্থানীয় জহিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

এ বিষয়ে হাজি জহির বলেন, এবিষয় মিটমাট হয়ে গেছে বলে ফোন কেটে দেন। পরে বার বার ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net