1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মডেল থানার ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত : ইস্যুভিত্তিক গুজব ঠেকানোর উপর গুরুত্বারোপ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

হাটহাজারী মডেল থানার ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত : ইস্যুভিত্তিক গুজব ঠেকানোর উপর গুরুত্বারোপ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮আগষ্ট) উপজেলা পরিষদের হল রুমে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন মসজিদের ইমাম-খতীব সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ওপেন হাউজ ডে’তে চলমান মহামারি করোনা ভাইরাস, ডেঙ্গু, নিউমোনিয়া বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং উপজেলার আইন শৃংখলা বিষয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, বিদ্যালয় প্রধানগণ বিভিন্ন পয়েন্ট নিয়ে জানতে সরাসরি প্রশ্ন করলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা এসবের উত্তর দেন।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আফরোজুল হক টুটুল বক্তব্যে বলেন- ‘করোনা ভাইরাসের এই মহামারী থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকার।’ সাধারণ জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে, ডেঙ্গু, নিউমোনিয়া ইত্যাদি সংক্রমণ হতে রক্ষায়, জঙ্গিবাদ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমাম-খতিবদের জুমার নামাজে বক্তব্য রাখতে অনুরোধ জানান তিনি। বিভিন্ন সময়ে এসকল ইস্যুভিত্তিক অপপ্রচারকারীদের সতর্ক করে দিয়ে প্রধান অতিথি বলেন- ‘সকলে এসকল গুজব বিষয়ে লক্ষ্য রাখবেন কারা এসব ছড়ায়, সাথে সাথেই থানা পুলিশকে অবহিত করবেন।’

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মুকিব হাসানের সঞ্চালনায় ওপেন হাউস ডে’তে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হান, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী।

কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ শামীম চেয়ারম্যান, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, হাটহাজারী চেয়ারম্যান সমিতির সভাপতি মনজুর হোসেন চৌধুরী মাসুদ।

ইউপি চেয়ারম্যানগণের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার, আবু বক্কর ছিদ্দিকী চেয়ারম্যান, আবদুল মজিদ চেয়ারম্যান, ওসি (তদন্ত) রাজিব শর্মা, তৌহিদুল করিম (অপারেশন)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net