1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক ও অনুভূতি প্রকাশ __ বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক ও অনুভূতি প্রকাশ __ বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৬৬ বার

হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারীর শায়খুল হাদীস এবং হেফাজতে ইসলামীর নির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়েছেন। আজ(১৯ আগস্ট বৃহস্পতিবার) দুপুর ১২ঃ ৫০ মিনিটে চট্টগ্রাম একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বাংলাদেশ জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন – হেফাজতের আমীর, আল্লামা শায়খুল হাদীস জুনায়েদ বাবুনগরী হকের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হকের মঞ্জিলের দিকে তাঁর চলা ছিলো নিরন্তর।

অলিদ তালুকদার বলেন- আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হকের পক্ষে আপোষহীন তাঁর এই ভূমিকা হকপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক।

আল্লাহ্‌ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, অনন্ত সফরে রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন।

তিনির রেখে যাওয়া সকল আমানত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ্‌ তা’য়ালা রক্ষা করার তাওফিক দান করুন।

অলিদ তালুকদার তিনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাভিভূত পরিবার, প্রিয়জন সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন আল্লামা বাবুনগরীর সকল পর্যায়ের সহকর্মীদেরকে মহান আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net