1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় রাজু আহমেদের বিরুদ্ধে মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

আশুলিয়ায় রাজু আহমেদের বিরুদ্ধে মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাভার আশুলিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩১৪ বার

সাভারের আশুলিয়ায় রাজু গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিল্পপতি রাজু আহমেদ।

মঙ্গলবার (১০ই আগস্ট) বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকায় রাজু আহমেদ এর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জনাব রাজু আহমেদ তার বক্তব্যে বলেন, আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন আশুলিয়ার কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়া (ফেসবুকে) আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনিও আরও বলেন, গত কয়েক দিন পূর্বে আমার অফিসে একটি ছেলেকে ধরে এনে মারধর ও আটক করে রেখেছি এ মর্মে একটি মিথ্যা মামলা এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ঐ ছেলেটি আমার পরিচিত নয় এবং আমার সাথে তার কোন সম্পর্ক নেই। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ সকল কাজ করে যাচ্ছে।
আপনারা জানেন যে আমি করোনা মহামারীর শুরু থেকেই এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছি। আমি সব সময় চেষ্টা করেই যাচ্ছি সকল গরীব অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net