1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ৫২ লাখের হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

আশুলিয়ায় ৫২ লাখের হেরোইনসহ বিক্রেতা গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সোহরাব আলী (৬৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের মাথায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

আগের দিন, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার সোহরাব আলী(৬৯)চাঁপাইনবাবগঞ্জ জেলার বসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব -৪ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তার নিকট হতে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন ও ১টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১,৮৬০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net