1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় প্রতিবেশীর দায়ের কোপে ২ বছরের শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

ধর্মপাশায় প্রতিবেশীর দায়ের কোপে ২ বছরের শিশু নিহত

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৮২ বার

পূর্ব শত্রুতার জেরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিনগর নোয়াগাঁও গ্রামে এক প্রতিবেশীর দায়ের কোপে দুর্জয় মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ছালেক মিয়া তার প্রতিবেশী জয়নাল মিয়ার বিরুদ্ধে এ হত্যার অভিযোগ তুলেছেন।
ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে তার বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করেছে। এ নিয়ে মামলাও চলছে। শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। সেই কোপ তার কোলে থাকা দুর্জয়ের মাথায় লাগে এবং গভীরভাবে ক্ষত হয়। পরে দুর্জয়কে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব জানান, ছালেক মিয়া জয়নালে বিরুদ্ধে তার ছেলেকে হত্যার অভিযোগ তুলেছে। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net