1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানান অনিয়মে চলছে গোদাগাড়ীর রেজিষ্ট্রেশনবিহীন এনজিও - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

নানান অনিয়মে চলছে গোদাগাড়ীর রেজিষ্ট্রেশনবিহীন এনজিও

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭০১ বার

রাজশাহীর গোদাগাড়ীতে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে দাড়িয়ে আছে রেজিষ্ট্রেশন বিহীন এনজিও।রেজিষ্ট্রেশনের তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে ঋণ কার্যক্রম।পাঁচ হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে ঋণ প্রদান করছেন। নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এমআরএ শাখায় রেজিষ্ট্রেশন করার কথা থাকলে মানছেন না কেউই। সমবায় অফিস থেকে রেজিষ্ট্রেশন নিয়ে শেয়ার হোল্ডার বিহীন সুদি ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা।এসব এজিওর মধ্যে, অগ্রনী,সোনার বাংলা,পিজিও,স্বনির্ভর বাংলাদেশ ইত্যাদি।

এমনই এক এনজিওর বিরুদ্ধে অভিযোগ করেছেন উপজেলার আব্দুল বারিক,পাহাড়পুর নামাজ গ্রামের এক ব্যক্তি।বারিকের বড় ভায়ের স্ত্রী নাসরীন বেগম ঋন নেয় অগ্রণী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ থেকে।ঋণ নিয়ে ঠিকমতই কিস্তি পরিশোধ করছিলেন নাসরিন।বিধিবাম করোনার ফলে স্বামীর রোজগার বন্ধ হলে ঋণ পরিশোধে বিলম্ব হয়।তাতেই ক্ষেপে গিয়ে ছোট ভাই আবদুল বারিকের ফার্নিচারের দোকানে প্রবেশ করে কাঠছেলা দুইটি যন্ত্র উঠিয়ে নিয়ে যায় এনজিও মালিক জামরুল।জানা যায় এনজিওটি গোদাগাড়ীর কামারপাড়ায় অবস্থিত।

এতে আবদুল বারিক (১৯) বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় গত ১৯/০৮/২১ ইং তারিখে অভিযোগ দায়ের করেন।
এনজিও মালিক জামরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন,আমার গোদাগাড়ী থানার মাধ্যমে বসে একটা সুরাহা করার কথা হয়েছে।আজকে বসে সমাধান করে নিবো।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন,আমার বিষয়টি জানা নেই।তবে অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

সমবায় অফিসার আব্দুর রশীদ বলেন,অনিয়ম করে কারও সুদি ব্যবসার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।কারণ সমবায়ের নিয়ম অনুযায়ী শেয়ার হোল্ডার ছাড়া কাউকে ঋণ প্রদান করা যাবে না।

গোদাগাড়ী উপজেলা কর্মকর্তা মোঃ জানে আলম বলেন,বিষয়টি আমাদের অথোরিটির মধ্যে পড়লে ব্যবস্থা গ্রহণ করবো।তবে অভিযোগটি আগে দেখতে হবে আমাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net