1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার

রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী এবং পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহঃ রাশেদুল হক প্রধান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক শামসুল করিম, লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু, লালমনিরহাট সদর মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে লালমনিরহাট জেলার সফল মৎস্য চাষি/ ব্যক্তি/ উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net