1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মলম পাটির খপ্পরে পরে সব খোয়ালেন অটো চালক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

লালমনিরহাটে মলম পাটির খপ্পরে পরে সব খোয়ালেন অটো চালক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার

অচেতন করে ব্যাটারিচালিত অটো, নগদ টাকা ও সাথে থাকা মোবাইল নিয়ে গেছে মলম পাটি। সব হারিয়ে হাসপাতালের বিছানায় এখোনো অচেতন আবু বক্কর সিদ্দিক। তার বাড়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি গ্রামে। প্রতিদিনের মত বুধবার ৪ আগষ্ট সকালে জীবিকার তাগিদে অটো নিয়ে বের হয় সে। কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করতে বাড়িতে এলেও, গত রাতে তিনি বাড়ি ফেরেননি। উৎকণ্ঠায় ছিল তার পরিবার।

ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে ছেলে শিরিফুল জানতে পারে তার বাবা হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে আবু বক্করের ছেলে শিরিফুল লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন তার বাবাকে অচেতন অবস্থায় লালমনিরহাটের বিডিআর গেট এলাকার এক নার্সারির পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। ওই নার্সারির সামনের এক ফল ব্যাবসায়ীর কাছে জানাগেছে, বুধবার সন্ধায় কয়েকজন আবু বক্করকে নার্সারির পিছনে অচেতন অবস্থায় দেখে মুল সড়কের কাছে নিয়ে আসে। পরে তারাই বক্করকে হাসপাতালে নিয়ে যান।

আবু বক্করের ছেলে জানায়, শুধু ৫ ব্যাটারির অটো নয় তার বাবার সাথে থাকা জমি বন্ধকের ২৫ হাজার টাকা ও আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোনেটিও নিয়ে গেছে অজ্ঞাত মলম পাটির চক্রটি।
জেলায় গত কয়েকদিনে এ ধরনের ঘটনা আরো ঘটেছে।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
আর শহর ও গ্রামের চুরি, ছিন্তাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে সুধী সমাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net