1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন। বঙ্গবন্ধু র স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৃথক কর্মসূচীতে অংশগ্রহন করেন। লালমনিরহাট পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম স্বপন শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি স্মরণ করেন।

অপরদিকে বিকেল ৫টায় বড়বাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে বড়বাড়ী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আশরাফুল হক মিটু, যুগ্ন- সম্পাদক চিএ রঞ্জন রায়, যুবলীগের সভাপতি মোঃশফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ সাজু মিয়া, মোঃআতিকুর রহমান,মোঃইনসান আলী ও মোঃচান মিয়া প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খাবার বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net