ঢাকা   ০৯:২৭:১৭ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

লালমনিরহাটে রাস্তা সংস্কার না করায় চরম দুর্ভোগে কুমারপাড়ার লোকেরা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৭৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাস্তা সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কিসামত চোংগাদ্বারা ( কালীমন্দির পাকা রাস্তা থেকে ওকড়াবাড়ী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার না করায় বছরের পর বছর দুর্ভোগ নিয়ে চলাচল করছে কুমার পাড়ার লোকেরাসহ ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩ কিলোমিটার দৈর্ঘ্যর রাস্তাটি এলাকাবাসীর চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে চলতি বর্ষা মৌসুমে। বিশেষ করে বয়স্ক নারী ও পুরুষ সহ শিশুদের রাস্তাটি দিয়ে যাতায়ত খুব কষ্ট কর হয়ে পরেছে। জানা যায়, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ৫/৭ হাজার মানুষ চলাচল করে। বালু ও ইট ভর্তি ট্রাক,লড়ি সহ ভারী যানবাহন চলাচল করায় বেহাল দশা এখন রাস্তাটির। এলাকাবাসী আব্দুস সালাম, ( সাবেক ইউপি সচিব) শহিদুল ইসলাম জানান, আমরা এলাকাবাসী বছরের পর বছর অনেক কষ্ট করেই এ রাস্তা দিয়ে চলাচল করছি। বাড়ীতে কেউ অসুস্থ্য হলে হাসপাতালে নিয়ে যেতে রোগী আরো বেশি অসুস্থ্য হয়ে পড়ে। শিশু ও বৃদ্ধ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে অনেক ঝুঁকি নিয়ে বর্তমান এমপি সাহেব নিজেই একবার এলাকায় এসে দ্রুত রাস্তাটি পাকা করার কথা বললেও এখনো কোন কাজ শুরু হয়নি। রাস্তাদিয়ে নিয়মিত চলাচলকারী খুচরা ব্যবসায়ী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হারাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সম্পাদক কৃষ্ণ কুমার পাল জানান, সারা বছর কষ্ট করে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বর্ষাকাল আসলে অনেক সময় কাদা পানিতে পরে মালামাল নষ্ট হয়ে যায়। অন্য উপায় না থাকায় এ পথেই চলাচল করতে হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজগার আলীর সাথে কথা বললে তিনি জানান,স্থানীয় সংসদ সদস্য জি এম কাদের, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ কারো কাছে রাস্তাটি পাকা করে দেয়ার জন্য বলতে বাকী রাখিনি। পরিষদের এলজি এসপি ফান্ড থেকেও রাস্তাটি সংস্কার করার চেষ্টা করেও ব্যথ হয়েছি। তিনি সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার মানুষের দুর্দশা লাঘবে উপজেলা চেয়ারম্যান সহ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনের অনুরোধ জানান।
এবিষয়ে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম জানান,জনদুর্ভোগ কমাতে রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্তা করবেন বলে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি