ঢাকা   ০১:২৩:১৯ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

আনোয়ারায় ২ গরু চোরসহ অটোরিক্সা জব্দ

আনোয়ারা সংবাদদাতা ;
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয়দের সহায়তায় একটি গরুসহ দুই‌ গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বেলাল হোসাইন বিন ইউসুফের ছেলে মোঃ মামুন (২২), একই ইউনিয়নের হিলচিয়া (ফরিদ মিয়ার নতুন বাড়ি)র মোঃ শওকত হোসেনের ছেলে মোঃ শওকত হোসেন (২৪)।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মো: ফরহাদ বাদী হয়ে পলাতক আসামি পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত হারুনের ছেলে মো দিদার(৩২) ও গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জন চোরের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছে।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, এসআই জাহাঙ্গীর আল আমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি সহ দুইজনকে আটক করা হয়েছে, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি