1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙ্গচুর, আহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙ্গচুর, আহত ৭

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যাবসায়ীর বাড়ী ঘেরাও করে হামলা করেছে একটি সন্ত্রাসী বাহিনী। এঘটনায় ওই ব্যাবসায়ীর বাবাসহ ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায়। এর আগে (১০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোহেল রানা ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এঘটনায় তার কর্মী শাকিল, ভাগিনা আশিকুর, ভাড়াটিয়া মাসুদ ও মাজেদা বেগমসহ ৭জন আহত হয়েছেন।

অভিযুক্তরা হলেন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার সাত্তার দেওয়ানের ছেলে মামুন (২৮), মহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আসাদ, মৃত আলাউদ্দিনের ছেলে শাকিল (২৫), মৃত শহিদুল্লাহর ছেলে রাশেদ (২৩), সিরাজুল উসলাম সিরার ছেলে তুষার (২০),মোহাম্মদ তুহিন (১৮), নুরুল ইসলামের ছেলে হৃদয় (২০), আলাউদ্দিন আলার ছেলে শাকিল (২০) ও সিদ্দিক।

সোহেল রানা জানান, বেশ কিছু দিন আগে হৃদয়, মামুন, আসাদসহ একদল কিশোর বাড়িতে এসে আমার কাছে মাসিক চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসার ক্ষতিসহ নানা রকম হুমকি প্রদান করে চলে যায়। এর পর গতকাল রাতে আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবারও অপারগতা প্রকাশ করলে আমার বাড়ির চারপাশে ঘেরাও করে ৩০ থেকে ৪০ জন অতর্কিত হামলা চালায়। একই সাথে আমাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। না পেয়ে বাড়িতে ইট-পাটকেল ছুড়ে বাড়ির ক্ষতি সাধন করে। এক পর্যায়ে সামনে পাওয়া কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে আমার ডিসের তাড় কেটে ব্যবসার অনুমান ৬৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে পুলিশকে খবর দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net