1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিডিজেএফ এর উদ্যোগে ‘হাওড় উৎসব’ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

ডিডিজেএফ এর উদ্যোগে ‘হাওড় উৎসব’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বার

ঢাকায় কর্মরত শতাধীক পেশাদার সাংবাদিকের সমন্বয়ে উদযাপিত হয়েছে হাওড় উৎসব। ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের আয়োজনে গত শনিবার(১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন-করিমগঞ্জ হাওড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ইঞ্জিনচালিতযানে এশিয়ার দীর্ঘতম হাওড় পাড়ি, নানান প্রকার মিঠাপানির দেশীয় তাজা মাছের খাবার, মিঠামইন শহরে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্মৃতি বিজড়িত পৈত্রিক বাড়ি প্রদর্শন, মিঠামইন-অষ্টগ্রাম-ইটনা সংযোগস্থলে দৃষ্টিনন্দন সড়ক, জেলেদের মাছ ধরা, দক্ষিণ ও পুবাকাশে কালোমেঘের হাতছানি, পূবাকাশে রংধনুর ঝলমলানো উঁকি, মনজুড়ানো বাতাসের সাথে হাওড়ের আঁচড়ে পড়া ঢেউ। এ যেন প্রকৃতির সাথে মিশে যাওয়া। অনুষ্ঠানে তরুণ কণ্ঠশিল্পী এসএম সোহেল, মেহেরুন আশরাফ, মবিন চেয়ারম্যানের সুরেলা হৃদয়কাড়া গান ও বাদ্যের তালে তালে নেচে গেয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন সাংবাদিকরা।

হাওড় বিলাসের অন্যতম আয়োজক ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি বলেন সহকর্মী সাংবাদিকদের নিয়ে এমন একটা অনুষ্ঠান আয়োজন সত্যিই আনন্দের। আনন্দই একজন মানুষের মনের খোরাক। সহকর্মীদের মাঝে হৃদ্যতা ও ঐক্য ধরে রাখতে এমন অনুষ্ঠান ভূমিকা রাখতে পারে। এছাড়া, নিজেকে উৎসাহ দিতে ও মনকে ভাল রাখতে প্রত্যেককেই মাঝে মাঝে এমন আনন্দ-উৎসবে যাওয়া উচিত।

উৎসবে ভোজন বিলাস এর স্পন্সরে ছিলেন তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন।

‘হাওড় বিলাস’ উৎসবে সঙ্গী হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এছাড়া, সাংবাদিকদের এই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ কুদ্দুস, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, জনকল্যাণ সম্পাদক সোহেল চৌধুরী, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মো: শাখাওয়াত হোসেন মুকুল, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান কাজল, তথ্য ও প্রচার সম্পাদক এম শিমুল খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম বাবুল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net