ঢাকা   ১০:১৪:২৩ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তিতাসে তথ্য আপা’র উঠান বৈঠক

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের জিনিসয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) তিতাস উপজেলা উদ্যোগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উঠান বৈঠক অনুষ্টিত হয়।

উক্ত তথ্য আপা’র উঠান বৈঠকে জিনিসয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরী।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার চৌধুরী বলেন, সকল উপকারভোগীদের বিভিন্ন প্রকার আবেদন ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দরিদ্রদের চাকুরীর আবেদন সকল প্রকার আবেদন তথ্য সেবার মাধ্যমে বিনামুল্যে করা হয়।

এ ছাড়া তিনি পরিবারের সুস্থতা জন্য পরিবারের মূখ্য ভুমিকা কিন্তু নারীরা অবদান রাখতে পারেন তাদের সচেতনতা পরিবারের সদস্যরা সুস্বাস্থের অধিকারী হবে। তাই মা বোনদের কে তাদের অধিকার বিষয় আরও সচেতন হওয়াসহ বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। পরে শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দরা পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি