1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মের নামে জঙ্গি তৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভুমিকা রাখতে হবে-ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

ধর্মের নামে জঙ্গি তৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভুমিকা রাখতে হবে—ফজলে করিম

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩২ বার

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চার বারের জাতীয় পদক প্রাপ্ত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টিতে তৎপর রয়েছে। এই অপতৎপরতা রোধে সাংবাদিকদের বিশেষ ভুমিকা রাখতে হবে। পাশাপাশি যে সকল সংবাদ সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে তা এড়িয়ে চলতে হবে।
৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় নগরীর পাথরঘাটাস্থ সাংসদের বাসভবনে রাউজান প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সুমন দে, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম
মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন প্রদীপ শীল সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসূফ উদ্দিন,সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ,নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী, আরফাত হোসাইন, মো. আলাউদ্দিন প্রমূখ।
সভা শেষে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদী সংরক্ষণ ও উন্নয়নে ব্যক্তিগতভাবে বিশেষ অবদান রাখায় ‘জাতীয় মৎস্য পদক-২০২১’ অর্জন করায় রাউজান প্রেসক্লাবের পক্ষ হতে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net