1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরের ফটো সাংবাদিক আদর রহমান দুদকের মামলায় জামিন পেলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

রংপুরের ফটো সাংবাদিক আদর রহমান দুদকের মামলায় জামিন পেলেন

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৬ বার

রংপুরে দুদকের মামলায় কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক গোলজার রহমান আদর ওরফে আদর রহমান’কে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর নাগাদ তার জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শাহেণুর ।

ফটো সাংবাদিক আদর রহমানের পক্ষের আইনজীবী আব্দুল হক প্রামানিক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকালে দুদকের একটি মামলায় রংপুর নগরীর ইঞ্জিয়ারপাড়ার একটি বাসা থেকে আদর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১৩ এর একটি দল। গ্রেপ্তারের পরে তাকে রংপুর মহানগরীর হারাগাছ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, রংপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সময়কালে আদর রহমান তার ক্যামেরাপারসন হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় সিটি করপোরেশনের তৎকালিন প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করা হয় দূর্নীতি দমন কমিশন (দুদক) এ । ওই অভিযোগের ঘটনায় আদর রহমান সাক্ষী হিসেবে ছিলেন । পরে প্রভাবশালী ওই দু’জনকে রেহাই দিতে সাক্ষী থেকে আদর রহমানকে আসামি করে গত ১৫ ফেব্রুয়ারি দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম আদালতে একটি অভিযোগপত্র দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার করা হয় আদর রহমানকে। বর্তমানে রসিকে কর্মরত আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন। সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা আকতার হোসেন আজাদ পরে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হন। বর্তমানে তিনিও দুদকের তদন্ত শাখার পরিচালক হিসেবে কর্মরত আছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net