1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরীক্ষার্থীদের হাতের লেখায় বেশি গুরুত্ব দিতে পরামর্শ দিলেন জেলা শিক্ষা অফিসার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পরীক্ষার্থীদের হাতের লেখায় বেশি গুরুত্ব দিতে পরামর্শ দিলেন জেলা শিক্ষা অফিসার

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে
করোনা পরবর্তী শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলমান রয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উদ্দিন নবীনগর উপজেলার লাউর ফতেহপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর ব‍্যারিস্টার জাকির আহমদ কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার পর ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়‍্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন।

মাদ্রাসার সার্বিক ব‍্যবস্থাপনা পরিদর্শনের পর একপর্যায়ে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, করোনায় সরাসরি পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে পরীক্ষার্থী শিক্ষার্থীদের হাতের লেখায় বেশি গুরুত্ব দিতে হবে।

এসময় উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল ও অন‍্যান‍্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্মত উপস্থিতির উপর তিনি সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net