1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা|
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ বার

জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে ২৮/০৯/২১ তারিখে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রামপুরায় কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন/বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন, ইসমাইল মাহমুদ এবং কাজী মোঃ খালেকুজ্জামান আমির; ঢাকা মহানগর (দঃ) ছাত্রলীগের সহসভাপতি আল আমীন হোসেন জুম্মন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার সম্পাদক মহুয়া মহু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনিরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ ইকবাল হোসেন; পারভেজ হোসেন বাবু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহাগ এবং আবুল হাশেমসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এছাড়া, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব সাদেকুর রহমান সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন এবং রামপুরা থানাসহ ঢাকা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সচিত্র বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসমা জাহান (বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক) সহ রেডিও এবং টেলিভিশনের স্বনামধন্য শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন।

জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মহুয়া মহু এবং সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দা সাজ্জাদা রহমান জলি।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি জনাব আনসার উদ্দিন রফিক এবং সঞ্চালণায় ছিলেন যুগ্ম সম্পাদক শাহ সুমন ভূইয়া।

জননেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে সংগঠনের সহসভাপতি এম নুরুল আলম মজুমদার বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net