1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে তৃতীয় দফায় সশরীরে পরীক্ষা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কুবিতে তৃতীয় দফায় সশরীরে পরীক্ষা শুরু

সাঈদ হাসান, কুবি |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে তৃতীয় দফায় সশরীরে পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, এদিন ৭টি বিভাগের মোট ১১ টি সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে সকাল-সন্ধ্যা দুই শিফটে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে অনুষদে ডোকতে তাপমাত্রা মাপা হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এছাড়া মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হলরুমে প্রবেশ করবে সবাই।
উল্লেখ্য, করোনা সংক্রমণের ফলে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গেল বছরের ২০ ডিসেম্বর ১ম দফায় সশরীরে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা নেওয়া শুরু করে প্রশাসন। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পরীক্ষা কার্যক্রম স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ২য় দফায় ১৩ জুন থেকে ২৫ জুন পরীক্ষা নিয়ে আবার স্থগিত করে। পরে করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ায় ২৯ আগস্ট ৩য় দফায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net