1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার

ঢাকা জেলার সাভারে ঘরে ঢুকে রুনা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল সংলগ্ন বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি তার বাবার বাড়িতে একাই বাড়ির একটি কক্ষে থাকতেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত রুনা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে বলে জানা গেছে । তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী বিদেশ থাকার সুবাদে রুনা বেশির ভাগ সময় তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার রাতে রুনা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ না ওঠায় তাকে ডাকতে গিয়ে তার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। কারও কারও ধারণা, পরকীয়ার বলি হতে পারেন রুনা।

সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে ।
হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net