1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভুক্তি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভুক্তি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৪ বার

জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভুক্তি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেমনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শ্লোগান নিয়ে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর‘র সহযোগিতায় জনশুমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভুক্তি নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা‘র ৭৫তম জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সভার কাজ শুরু করেন।

দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উপদেষ্টা তামজীদা পারভীন সীমা‘র সভাপতিত্বে এবং সম্পাদক অনামিকা পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মোছা: হাবিবা আক্তার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা মো: মাইনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো: আলী হোসেন, সময় টিভি ও বাংলাদেশ বেতার দিনাজপুর ষ্টাফ রির্পোটার গোলাম নবী দুলাল, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল শাহনেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মাধুরী কুন্ডু।

মুক্ত আলোচনায় সংগঠনের সমস্যা,স¤া¢বনা ও সাংগঠনিক বিষয়ে আলোচনাসহ বক্তারা বলেন, জেলায় জনশুমারী শুরু হতে বেশি দেরি নাই, তাই আমরা চাই প্রত্যেক পরিবারের মাঝে প্রতিবন্ধী সদস্য আছে কিনা তার খোঁজখবর নেয়ার জন্য জরিপকারীদের প্রতি গুরুত্বসহকারে নির্দেশনা দেয়া হোক। প্রতিবন্ধীরা যেন কোনো ভাবেই বাদ না পড়ে সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানা তারা। এসময় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, এনামুল,নাসিম বাবু, সীমা, নয়ন, নাসিমা, পুজা, সাইফুল ও সুইটি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net