1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ ও জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নকলায় বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ ও জরিমানা

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ বার

শেরপুর জেলার নকলা উপজেলার কুর্শা নয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদ সুইটের বাড়িতে বৃহ:পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ ও ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় সাড়ে ৩৩ বস্তা ভেজাল, নকল ও মানহীন সুজি, দেড় কার্টুন বার্লি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান, আব্দুর রশিদ সুইট অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্য উৎপাদন করার দায়ে ৪৩/৪৫ ধারায় দোষী সাবস্থ্য করে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। আব্দুর রশিদ সুইট ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net