1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মাগুরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে সাড়ে ৭ লক্ষ টাকা বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯১ বার

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৩শত জন হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ২হাজার ৫শত টাকা হারে সর্বমোট সাড়ে ৭লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়। মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বিমলেন্দু শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ শিকদার ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শিকদার কামাল হোসেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা রেডক্রিসেন্ট কমিটির অন্যতম সদস্য খোন্দকার আবু আনছার নাজাত আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা,মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের জুনিয়র ইউনিট পরিচালক তাসলিমা খাতুন ও মাগুরা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক রানা আমীর ওসমান।

আলোচনা সভা শেষে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাছাইকৃত ৩শত জন হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে ২হাজার ৫শত টাকা হারে সর্বমোট সাড়ে ৭ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net