1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু

শেখ দিদারুল ইসলাম :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর ২০২১ তারিখ থেকে শুরু হয়েছে। বি-ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদের তিন শিফটের ভর্তি পরীক্ষার প্রথমদিন ২৭ অক্টোবর ২০২১ তারিখ ১ম শিফট সকাল ৯:৪৫ থেকে ১২:০০ টা এবং ২য় শিফট দুপুর ২:১৫ থেকে ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপাচার্য ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে এ মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net