ঢাকা   ০৬:৫৬:১৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

ড. মোরশেদুল আলম’কে সংবর্ধনা দিলো মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখার সিনিয়র সহ সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং হাটহাজারীর কৃতি সন্তান ড. মো. মোরশেদুল আলম’কে সংবর্ধনা প্রদান করেছে বিএইচআরসি চ/উ শাখা।

হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানবাধিকার কমিশন (বিএইচআরসি) চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখার সভাপতি, বিশিষ্ট লেখক, কবি ও গবেষক মু. সেলিম উদ্দিন রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং নাজিরহাট কলেজ গভর্নিং বডির সভাপতি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গভর্নর আমিনুল হক বাবু উদ্বোধক, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা এতে প্রধান আলোচক ছিলেন।

সম্বর্ধিত অতিথি ড. মোরশেদুল আলম আলোচনাকালে এই সংগঠন এবং উপস্থিত অতিথি ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। কুরআন তিলাওয়াত করেন- হাফেজ মাও. আকিল বিন বেদার।

বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, সিনিয়র সহ সভাপতি মো. সোলায়মান।

মানবাধিকার কমিশনের উত্তর জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মো. আজিজুল হক, সহ সভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শোয়েব, মোহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব পাভেল, মনজুরুল ইসলাম, মনিরুজ্জামান, অর্থ সম্পাদক নন্দ গোপাল বনিক, মো. ইবরাহীম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি