1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচন হবে প্রতিযোগিতামূলক : প্রধান নির্বাচন কমিশনার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নির্বাচন হবে প্রতিযোগিতামূলক : প্রধান নির্বাচন কমিশনার

মােঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দিতা ও প্রতিযোগিতামূলক এখানে প্রতিহিংসার কোন সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ সুবিধা ভোগ করবেন। ২১ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ঠ ব্যাক্তি ও বিভাগীয় কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, আনসার – সাংবাদিকসহ নির্বাচনে সংশ্লিষ্ট বিভাগী কর্মকর্তা ও ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার গত ১৫ অক্টোবর নির্বাচন নিয়ে মাগুরা সদরের জগদল ইউনিয়নে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংষর্ষে চার জন নিহত হওয়ার বিষয়টি অত্যন্ত দুখজনক বলে আখ্যায়িত করেন। এ ধরনের ঘটনার পুর্নাবৃত্তি যাতে না ঘটে সে দিকে লক্ষ্য রাখাসহ শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনসহ নির্বাচন সংষ্টিদের প্রতি আহবান জানান। একই সাথে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান উল্লেখিত ঘটনায় যেন কোন নিরাপরাধ ব্যাক্তিকে আসামী করে অযথা হয়রানি না করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net