1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রখ্যাত সুন্নি জামাতের আল্লামা আবদুল বারী জিহাদী সাহেবের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

প্রখ্যাত সুন্নি জামাতের আল্লামা আবদুল বারী জিহাদী সাহেবের ইন্তেকাল

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬৩৪ বার

প্রখ্যাত সুন্নি জামাতের নক্ষত্র ও আহলে সুন্নাত জামাত বাংলাদেশের নির্বাহি চেয়ারম্যান আল্লামা আবদুল বারী জিহাদী সাহেব (৭৫) আর নেই। শনিবার রাত ১২ টা ১২ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে কুমিল্লা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর মৃত্যুতে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ছাত্র, ভক্তবৃন্দ এবং ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।তিনি ১৯৪৫ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন ইরুয়াইন গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই ইসলামের প্রতি অত্যাধিক অনুরক্ত ও সুন্নি জামাতের কারণেই তাঁকে ‘ জিহাদী সাহেব’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।তিনি গাজিমুড়া আলিয়া মাদ্রাসায়
কামিল পর্যন্ত পড়াশোনা করেন। পড়াশোনা শেষে তিনি ইরুয়াইন জেহাদিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফে পীর ও এ বারী জেহাদিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।সুদীর্ঘ ৫৬ বছর ধরে তিনি ইসলামের প্রতি অত্যাধিক অনুরক্ত, সুন্নি জামাতের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন।
এছাড়াও আহলে সুন্নাত জামাত বাংলাদেশের নির্বাহি চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।বিশেষ করে জেহাদিয়া মোজাদ্দেদীয়া দরবারের তিনব্যাপী মাহফিলের প্রতি ওয়াক্তের নামাজের ইমামতিও তিনি করতেন।
আবদুল বারী জিহাদী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ঢাকার বিভিন্ন হাসপাতালের তার চিকিৎসা হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
(৩ সেপ্টেম্বর ) রবিবার বাদ জোহর শেষে বেলা ২ টার ৩০ মিনিটের সময় তাঁর নিজ বাড়ী জেহাদিয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফ মাঠে হাজার হাজার ভক্তরা জানাজায় অংশগ্রহণ করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।
তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনের অসংখ্য ইসলামি ব্যক্তিত্ব শোক ও রাজনীতি ব্যক্তিত্বরা সমবেদনা প্রকাশ করেন। সবাই তাদের শোকবার্তায় জানান, ‘আল্লামা আবদুল বারী জিহাদী সাহেব হুজুর ছিলেন ইসলামি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে জ্ঞান পিপাসুদের অপূরণীয় ক্ষতি হলো। যা কোনো পূরণ হওয়ার নয়।তাঁর সব ছাত্র ও ভক্তবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তাঁর পরিবারবর্গকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net