ঢাকা   ১০:৩২:৫৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাগুরার গড়াই নদীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আসাদুজ্জামান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৬৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীর গড়াই সেতু এলাকায় ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকালে ২য় বারের মত গ্রাম-বাংলার ঐহিত্যবাহী আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
শ্রীপুর আন্তঃইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে ।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, জেলা সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস,দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন, আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস, জেলা যুব লীগের আহবায়ক ফজলুর রহমান, নাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিউর রহমানসহ আরো অনেকে। নৌকাবাইচ প্রতিযোগিতায় খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল ও মাগুরার ৮ টি নৌকা অংশ নেয় । প্রতিযোগিতায় অংশ নেয়া মাগুরার জলপরি নৌকা ১ম, কুষ্টিয়ার লালন শাহ ২য় ও মহম্মদপুরের আতিক হাসানের নৌকা ৩য় স্থান অর্জন করে ।
প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ১ম স্থান অর্জনকারী নৌকাকে ১২৫ সিসি মোটর সাইকেল,২য় স্থান অর্জনকারী নৌকাকে ৮০ সিসি মোটর সাইকেল ও ৩য় স্থান অর্জনকারী নৌকাকে ১টি ফ্রিজ প্রদান করেন।
২য় বারের মত এ নৌকাবাইচ উপলক্ষে গড়াই নদীর সেতুর দু’প্রান্তে বসে গ্রামীণ মেলা । নদীর দু’পাড়ে নৌকা বাইচ ও মেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি