ঢাকা   ০৫:৩৮:২৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

লাশ নিয়ে বিপাকে পুলিশ

এমদাদুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ে একটি অজ্ঞাতনামা লাশ নিয়ে বিপাকে পরেছে থানা পুলিশ।

শুক্রবার(০৮ অক্টোবর) সন্ধায় ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের খোচাবাড়িতে মাইক্রোর সাথে বাই সাইকেলের সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানাযায়, দিনাজপুরগামী একটি মাইক্রো পিছন থেকে বাই সাইকেল আরোহীকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা থানার খবর দিলে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পুলিশ জানায়, উদ্ধারের পর থেকে মরদেহের পরিবারের খোজ করা হচ্ছে। কিন্তু পরদিন বিকেল পর্যন্ত তার পরিচিত কারো খোজ পাওয়া জায়নি। প্রাথমিক যাচাইয়ে মৃত ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী বলে সনাক্ত হওয়ায় স্থানীয় শ্মশানেও যোগাযোগ করা হয়েছে। তবে তরাও লাশটি নিতে অস্বীকৃতি জানায়। লাশ এখনও হাসপাতালের মর্গে পরে আছে। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের খোজ না পাওয়ায় বিপাকে পড়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাইক্রোর খোজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি