1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে বদলি খড়া কাটিয়ে ইউএনও'র সাফল‍্যের এক বছর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সোনারগাঁয়ে বদলি খড়া কাটিয়ে ইউএনও’র সাফল‍্যের এক বছর

মো: শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার

বদলি খড়া কাটিয়ে সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম। ২০২০ সালের ২৬ জুলাই তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

তার আগে ২০২০ সালের ১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন ৩০তম বিসিএসের (প্রশাসন) সাইদুল ইসলাম। মাত্র সাড়ে তিন মাসের মাথায় তাকে চলে যেতে হয়েছে সোনারগাঁ ছেড়ে।

এর আগে গত ১৫ মাসে সোনারগাঁ উপজেলা থেকে বদলি হয়েছেন তিনজন ইউএনও, একাধিক এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা।

বর্তমান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম যোগদানের পর বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে সোনারগাঁয়ে মানুষের নজর কেড়েছেন তিনি। ঢাকা বিভাগের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পেয়েছেন স্বীকৃতি।

জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়াও এ বছরের রোজার মাসজুড় সোনারগাঁয়ে রাতের আধারে দরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করে স্বীকৃতি পেয়েছেন মানবিক ইউএনও হিসেবে।

ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, অসহায় মুক্তিযোদ্ধাদের ঘরসহ আরো অনেকের ঘর নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রামীণ দাঙ্গা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মৌলবাদের মূলোৎপাটনসহ এলাকার উন্নয়নে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান উন্নয়নে কাজ করেছেন তিনি।

এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম।

ইতোমধ্যে তিনি কাজের স্বীকৃতি হিসেবে সোনারগাঁয়ের একাধিক সাংবাদিক সংগঠন, চেয়ারম্যান ও প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সম্মাননা স্বারক। তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে সকলের সহযোগিতা নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এই জনহিতকর কাজগুলোতে সর্বাত্মকভাবে সহায়তার জন্য স্থানীয় সাংসদ এবং জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এ সরকারি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net