1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুয়েট শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

চুয়েট শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৮২ বার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাসের স্মরণে শিক্ষক সমিতির আয়োজনে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় পুরকৌশল অনুষদকে ট্রাইব্রেকারে হারিয়ে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন হয়। এতে জয়সূচক গোলটি করেন যন্ত্রকৌশল অনুষদের ড. মো. আরাফাত রহমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যন্ত্রকৌশল অনুষদের খেলোয়াড় ড. মো. সানাউল রাব্বী এবং সেরা গোলদাতা নির্বাচিত হন পুরকৌশল অনুষদের খেলোয়াড় মো. সামিউন বাসির।

এ উপলক্ষ্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ জনাব এটিএম শাহজআহান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net