1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদ করতে সিটি কর্পোরেশনের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ডেমরায় অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদ করতে সিটি কর্পোরেশনের অভিযান

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৮ বার

রাজধানীর ডেমরায় সড়কের দু’পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার সন্ধার পরে ডিএসসিসির নির্বাহি ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামেনর নেতৃত্বে ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় ডিএনডি খালের ওপর পাকা ব্রীজ ও ইসলাম প্লাজা মার্কেট সংলগ্নে এ অভিযানর পরিচালনা করা হয়। এ সময় ব্রীজের সঙ্গে ঝুলন্ত অবৈধ দোকানপাট ও সড়কের দু’পাশে অবস্থিত কাঁচাবাজারের শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে কতিপয় অসাধু চক্র সড়কের দু’পাশ ও খালের ওপর অবস্থিত ব্রীজের দু’পাশে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এখানে প্রতিদদিন লাখো মানুষের চলাচল থাকা সত্বেও অবৈধ দখলদারেরা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করে আসছিল। তাছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডে ইজারাভিত্তিক সারুলিয়া বাজার কাঁচাবাজার রয়েছে। তাই কোনভাবেই এখানে সড়কের পাশে বা সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবেনা। আর এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net