1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে, ভ্রাম্যমান আদালতে ৮ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত 

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে, ভ্রাম্যমান আদালতে ৮ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বার

নবীগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৮ জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা প্রদান হয়েছে। ৬ অক্টোবর বুধবার রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ পৌর এলাকার চওগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনরত অবস্থায় ৮ মাদকসেবীকে আটক করে প্রশাসন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জনকে ১ বছর কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, ২ জনকে ৮ মাস ও অপর ৫ জনকে ৪ মাস করে কারাদন্ড ও ৭শত টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার চওগাঁও গ্রামের মোঃ আলকাছ মিয়ার পুত্র শেখ সোহেল মিয়া (৩০), একই গ্রামের আব্দুস শহীদের পুত্র সাদ্দাম হোসেন (৩০), মৃত আজল মিয়ার পুত্র আঃ অজুদ (৫৫), শেখ রিয়াকত মিয়ার পুত্র শেখ ফজল মিয়া (৬০), চরগাঁও দক্ষিণদার গ্রামের মৃত শেখ রহমত উল্লার পুত্র শেখ ফজল মিয়া (৪৫), পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত কাশিম উল্লার পুত্র মজিদ মিয়া (৩৮), চরগাঁও গ্রামের গেদু মিয়া চৌধুরীর পুত্র বিদ্যুৎ চৌধুরী (৫০) ও চরগাঁও গ্রামের মৃত ইসমাইল চৌধুরীর পুত্র লিটন চৌধুরী (৫৬)।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net