1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নবীনগরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪০৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ‍্যোগে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় এ আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি ইব্রাহিমপুর সুফিয়াবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সেক্রেটারি মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, ইব্রাহিমপুর দায়েমীয়া দরবার শরীফের পীর সাহেব হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদ হোসেন কামাল,
জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ।

বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ইউপি সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, অধ‍্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ আবুল খায়ের, প্রভাষক শরীফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসাইন, প্রভাষক শেখ বুরহান উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।

বক্তারা ধর্মপ্রাণ সুন্নি জনতার উদ্দেশ্যে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শান ও মান নিয়ে বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিক সুন্নী জনতার সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net