1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেঘনা ফুটবল একাদশ চ‍্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নবীনগরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মেঘনা ফুটবল একাদশ চ‍্যাম্পিয়ন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪০০ বার

‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলায় চল’-এই স্লোগানে রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ খেলার মাঠে প্রত্যাশার আলো আইসিটি যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

খেলায় মেঘনা ফুটবল একাদশ বনাম প্রবাসী ফুটবল একাদশ অংশ নেয়। সংগঠনের সভাপতি মো. মনির হোসেন শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শামসুজ্জামান খান মাসুম, উদ্বোধক ছিলেন অলিউর রহমান হাসপাতালের স্বত্বাধিকারী অলিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ধনু, সলিমগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দীন শিকদার, সলিমগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মমিনুল হক, জীবন বণিক, ইউপি সদস্য মেহেদী হাসান জালাল, সাবেক ছাত্রনেতা আল আমিন ফকির ডালিম, সাখাওয়াত হোসেন পায়েলসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

খেলায় মেঘনা একাদশ প্রবাসী একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net