1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুটপাত দখলমুক্ত করণে হাটহাজারী ইউএনও'র মোবাইল কোর্ট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ পবিত্র শবে বরাত ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা

ফুটপাত দখলমুক্ত করণে হাটহাজারী ইউএনও’র মোবাইল কোর্ট

কে এম ইউসুফ (হাটহাজারী) ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরে সড়কের পার্শ্ব দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে আজ।
জনসাধারণের চলাচলে ফুটপাতের প্রতিবন্ধকতা এবং রাস্তার যানঝট নিরসনকল্পে এ অভিযান চালিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম।

পৌরসভার কাচারি সড়কে রাস্তার উভয় পার্শ্ব দখলমুক্তে অভিযানকালে দোকানের সামনের সড়কের অংশ দখল করার অপরাধে ১৩ দোকানিকে ১৫ হাজার ২৯০ টাকা এবং যত্রতত্র গাড়ি রাখার দায়ে দুটি সিএনজি চালিত বেবীটেক্সিচালক হতে ৭০০ টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। মোট ১৮ টি মামলায় ১৫ হাজার ৯ শো টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে ফুটপাতের দখল ছেড়ে দেয়ার জন্য হাটহাজারী পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয় এবং মাইকিংএর বিগত ১০ দিনেও দখল না ছাড়ায় এ অভিযান শুরু করা হয়।

অভিযানকালে হাটহাজারী পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহুরী, প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, হাটহাজারী মডেল থানার অফিসারসহ পুলিশের একটি টিম সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net