1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন রাজেন্দ্র লাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলেন রাজেন্দ্র লাল

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৮২০ বার

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের( টাকা জাদুঘর) উপমহাব্যবস্থাপক রাজেন্দ্র লাল তালুকদার মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি মতিঝিল অফিসের ব্যাংকিং বিভাগে দায়িত্বরত আছেন।

রাজেন্দ্র লাল তালুকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশের উপজাতীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী দ্বিতীয় ব্যাক্তি।

তিনি ১৮৮৯ সালে বাংলাদেশ ব্যাংক এ সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘ কর্মজীবনে প্রধান কার্যালয়ের আরসিপিডি, ইন্টারন্যাল অডিট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট( টাকা জাদুঘর) ; চট্টগ্রাম অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ; মতিঝিল অফিসের গুরুত্বপূর্ণ সব শাখায় এবং বুলিয়ন ভল্টসহ ইসলামিক ফাউন্ডেশন ও সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ক্রেস্ট তৈরির কমিটির কাজে অংশগ্রহণ করেন।

পদোন্নতি বিষয়ে জানতে চাইলে, রাজেন্দ্র লাল বলেন, ‘এটি আমার জন্য সম্মানের সেই সাথে চ্যালেঞ্জেরও বটে। কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ আমি। চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে দায়িত্ব পালন করতে।’

রাজেন্দ্র লাল তালুকদারের পৈত্রিক নিবাস রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে।
তিনি প্রফুল্ল তালুকদার ও মিসেস নরপতি তালুকদারের জৈষ্ঠ্য পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net