1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রীপুর উপজেলা ব্যাপী তালবীজ রোপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মাগুরায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রীপুর উপজেলা ব্যাপী তালবীজ রোপন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৩৩ বার

বজ্রপাতের হাত থেকে মানুষকে নিরাপদ রাখতে মাগুরায় শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ৪ হাজার তালের বীজ রোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে ২অক্টোবর শনিবার দুপুরে সারঙ্গদিয়া –কল্যাণপুর সড়কের সারঙ্গদিয়া মাঠের রাস্তার দুধারে তালবীজ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তসলিম মোল্লা, মাগুরা জেলা ইয়ুথ এসেম্বলির আহবায়ক আব্দুর রশিদ মোল্লা প্রতিবন্ধীনেত্রী শিউলি খাতুন, প্রতিবন্ধী সংগঠনের অন্যতম সদস্য মোঃ শহীদুল ইসলাম, সমাজসেবক আবদুস সালাম, মোঃ সোহাগ হাসান সহ অন্যরা৷
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ জানান, বজ্রপাতের হাত থেকে শ্রীপুর উপজেলার কৃষকসহ সমস্ত মানুষের নিরাপদ রাখার লক্ষ্যে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার সারঙ্গদিয়া হতে কল্যাণপুর, খাল গোয়ালপাড়া হতে চর গোয়ালপাড়া৷ জোকা বটগাছ হতে ছোট জোকা, পূর্ব শ্রীকোল প্রাইমারি স্কুল হতে বড় বিলা চৌরাস্তা পর্যন্ত প্রায় এক হাজার তালের বীজ রোপন করা হয়েছে।
এ মৌসুমে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সর্বমোট ৪ হাজার তালের বীজ রোপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net