1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ 

মাগুরা শ্রীপুরে শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ০৩ অক্টোবর রবিবার বিকেলে শ্রী শ্রী দুর্গা পুজা উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে । মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের অর্থ প্রদান করেন । অনুষ্ঠানে এমপি মহোদয়ের পক্ষ থেকে প্রতি মন্দিরে এক হাজার টাকা প্রদান করেন ।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শিশির কুমার শিকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলামসহ অন্যরা ।
উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১৫৪ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১৫ হাজার করে টাকা প্রদান করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net