1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুখী সমৃদ্ধ জাতিগঠন, কর্মসংস্থান ও বাসস্থানের চাহিদা পুরণে নর্দান ভূমিকা রাখবে : সৈয়দ একরামুল হক হারুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার নবীগঞ্জে ১৪০ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার  বাঁশখালীতে পৌরসভায় ধানের শীষকে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তালেব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন পোকখালী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার কুমিল্লা-৪ আসন আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

সুখী সমৃদ্ধ জাতিগঠন, কর্মসংস্থান ও বাসস্থানের চাহিদা পুরণে নর্দান ভূমিকা রাখবে : সৈয়দ একরামুল হক হারুন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার

নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের অফিস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে অধ্যক্ষ মো: ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব সৈয়দ একরামুল হক হারুন।
প্রধান অতিথি সৈয়দ একরামুল হক হারুন বলেন- যে জাতি যতবেশি শিক্ষিত সে জাতি ততবেশী উন্নত। শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই দেশের চালিকাশক্তি গড়ে ওঠে। আর এর কারিগর হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সুখী সমৃদ্ধ জাতিগঠন, কর্মসংস্থান ও বাসস্থানের চাহিদা পুরণে নর্দান ভূমিকা রাখবে। নর্দান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের জন্য কাচপুর মদনপুরের ইডেন রিভারসিটিতে যে জায়গা নিয়েছেন তাদের এ সাহসী উদ্যোগকে আমি স্বাগত জানাই। যেখানে করোনা এই মহামারীতে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেখানে নর্দান স্কুল তাদের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাচ্ছেন। ধীরে ধীরে নর্দান স্কুল বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে ইনশাআল্লাহ। তিনি নর্দান স্কুলের সার্বিক সফলতা কামনা করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, একসেপ্ট প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব আবু সাঈদ মজুমদার, ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ আহমদ, নিউভিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, নর্দান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নাজনীন সুলতানা পারুল, কাজল রেখা, সালমা আক্তার, মো: মনিরুজ্জামান, বন্ধন চন্দ্র রায়, দেলোয়ার হোসাইন, মো: সাহিদ হোসাইন ও কে এম সাইফুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net